আমাদের কথা
টঙ্গী আশরাফুল উলুম ইসলামিয়া আলিম মাদ্রাসা সর্বপ্রথম অত্র এলাকার খ্যাতনামা আলেম মাওলানা হেদায়েত উল্লাহ (রাহ:) ১৯৮০ ইং সনে একটি ছোট মক্তব আকারে শুরু করেন। পরবর্তীতে এলাকা বাসীর ব্যাপক সাড়া সাড়ার প্রেক্ষিতে মাদ্রাসাটি উত্তরোত্তর উন্নতির দিকে ধাবিত হয়। উক্ত মাদ্রাসাটিকে সরকারি অনুদানভুক্ত করার লক্ষ্যে অত্র এলাকার প্রবীণ শিক্ষক জনাব ইদ্রিস আলী মাস্টার সহ আরো অনেকেই জমি দান করে থাকেন। জনাব বাছির উদ্দিন সাহেব সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি মাওলানা হেদায়েতুল্লাহ (রহ:) কে আন্তরিকভাবে সহযোগিতা করার মাধ্যমে ১৯৯৩ ইং সনে উক্ত মাদ্রাসাটি সরকারি এম, পি,ও ভুক্ত হয়। উক্ত মাদ্রাসাটির শিক্ষার্থীর সংখ্যা ও প্রতিটি কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল অত্যান্ত সন্তোষজনক। সূচনা লগ্ন থেকে মাদ্রাসাটি অত্যন্ত সুনাম ও সুখ্যাতির সাথে জ্ঞানের আলো বিতরণ করে আসছে,,,,,,,
সংক্ষিপ্ত ইতিহাস
টঙ্গী আশরাফুল ঊলুম ইসলামিয়া আলিম মাদরাসা। মাদরাসাটি ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয় । টঙ্গীর খ্যাতনামা আলেম মরহুম মাও: হেদায়েত উল্লাহ (রহ:) বহু ত্যাগের বিনিময় মাদরাসাটি প্রতিষ্ঠা করেন।
দ্বীনি শিক্ষা ও আধুনিক শিক্ষার সমন্বয়ে পরিচালিত মাদরাসাটি প্রতিষ্ঠা লগ্ন থেকে অদ্যবদি পর্যন্ত দ্বীনি খেদমত সহ জ্ঞানের আলো বিতরণ করে আসছে ।
লক্ষ্য ও উদ্দেশ্য
পবিত্র কুরআন ও হাদিসের সঠিক শিক্ষার পাশাপাশি আধুনিক জ্ঞান ও বিজ্ঞান শিক্ষার মাধ্যমে প্রতিটি শিক্ষার্থীকে সুনাগরিক হিসেবে গড়ে তোলা।